নিউমুসলিম এইড ফাউন্ডেশন
Newmuslim Aid Foundation
দাওয়াতুল ইসলাম বাংলাদেশ (নওমুসলিম বিভাগ)-এর তত্ত্বাবধানে পরিচালিত নওমুসলিমদের দ্বীনি পরিচর্যা কেন্দ্র ও আর্ত মানবতার কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান
নিউমুসলিম এইড ফাউন্ডেশন কী ও কেন?
“ইসলাম-ই হলো আল্লাহ্র কাছে গ্রহণযোগ্য একমাত্র দ্বীন।”
— সূরা আল-ইমরানঃ ১৯
“যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন বা ধর্ম অবলম্বন করবে, তা কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে হবে (চূড়ান্তভাবে) ক্ষতিগ্রস্ত।”
— সূরা আল-ইমরানঃ ৮৫
“…সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর। মন্দকর্ম ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ আযাব প্রদানে কঠোর।”
— সূরা আল মায়িদাঃ ২
আলহামদুলিল্লাহ। প্রতিনিয়ত দেশ-বিদেশের অসংখ্য অমুসলিম ইসলামের সত্যতা অনুধাবন করে ও এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করার ব্যাপারে অনেকেই আর্থিক, সামাজিক, আইনি নিরাপত্তা সহ বহুমুখী সমস্যার কথা চিন্তা করে ইসলাম গ্রহণে দ্বিধা-দ্বন্দ্বে ভুগছেন। আবার অনেকে ইসলাম গ্রহণ করার পরে স্বাধীনভাবে, স্বাচ্ছন্দে ও নিরাপত্তার সাথে জীবন যাপন করতে পারছেন না।
দাওয়াতুল ইসলাম বাংলাদেশের তত্ত্বাবধানে ‘নিউমুসলিম এইড ফাউন্ডেশন’ সেই সকল ইসলাম গ্রহণেচ্ছুক ভাই-বোন, নওমুসলিম এবং অসহায় মানুষদের কল্যাণে নিবেদিত একটি সেবামূলক প্রতিষ্ঠান। এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের RJSC (Registrar of Joint Stock Companies And Firms) কর্তৃক নিবন্ধনপ্রাপ্ত।
প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্বে রয়েছেন — বিজ্ঞ ওলামায়ে কেরাম ও ইসলাম গ্রহণের পর দীর্ঘ পথ পাড়ি দেয়ার অভিজ্ঞতা অর্জনকারী নওমুসলিম সহ মানবতার কল্যাণে নিবেদিত একটি টিম।
অফিস ও যোগাযোগ
ঢাকা অফিস
মাদরাসাতুদ দাওয়াহ, হোল্ডিং নং-০৩, ব্লক-বি, ফকিরবাড়ি মার্কেট, মিরপুর, ঢাকা-১২১৬
রাজশাহী অফিস
দারুল বশির, ৭৩/৫, ইসলামপুর, আর. এইচ. গেট (রুয়েট), কাজলা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী–৬২০৪
